শিরোনাম

 ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে

প্রকাশনার সময়: ১৭ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

আগামী ১৯ আগস্ট ইরান জ্বালানি এক্সচেঞ্জে ২ লাখ ৪০ হাজার লিটার পেট্রোল বিক্রি করবে ইরান সরকার। এগুলো অন্য দেশ থেকে আমদানি করা উন্নতমানের পেট্রোল। আর এই উন্নতমানের প্রতি লিটার পেট্রোল বিক্রি হবে ৮ লাখ ৯৭ হাজার রিয়ালে। যা মার্কিন ডলারের হিসেবে মাত্র ০ দশমিক ৪৮ ডলার। রোববার (১৬ আগস্ট) বার্তাসংস্থা ইরনা নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব পেট্রোলের সর্বনিম্ন দাম হবে ৮ লাখ ৫২ হাজার ১৫০ রিয়াল। আর সর্বোচ্চ দাম হবে ৯ লাখ ৪১ হাজার ৮৫০ রিয়াল।

ইরান ২০২৫ সালের নভেম্বরে প্রথম আমদানিকৃত পেট্রোল বিক্রি করে। ওই সময় প্রতি লিটার পেট্রোলের দাম পড়েছিল ৬ লাখ ৫৮ হাজার রিয়াল।

মন্তব্য করুন