সংকটে গ্যাস-বিদ্যুৎ বিল ১২ মাসে পরিশোধের সুযোগ চান শিল্পোদ্যোক্তারা
গ্যাস ও জ্বালানি সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন শিল্পোদ্যোক্তারা। এ অবস্থায় জুন ও জুলাই মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল আগামী ১২ মাসে কিস্তিতে পরিশোধের সুযোগ চেয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নারায়ণগঞ্জ জোনের সদস্যরা।
শনিবার (২২ আগস্ট) নারায়ণগঞ্জ জোনের সদস্যদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।
সভায় শিল্পোদ্যোক্তারা বলেন, সাম্প্রতিক দুর্ঘটনা ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে তৈরি জ্বালানি সংকটে প্রায় এক মাস ধরে অনেক কারখানায় উৎপাদন বন্ধ বা ব্যাহত হয়েছে। এতে প্রতিষ্ঠানগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। উৎপাদন বন্ধ থাকলেও গ্যাস, বিদ্যুৎ, শ্রমিকের মজুরি ও অন্যান্য পরিচালন ব্যয় অব্যাহত থাকায় ব্যবসায়িক চাপ আরও বেড়েছে।
এ অবস্থায়, নিয়মিত বকেয়া বিলের পাশাপাশি, জুন ও জুলাই মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল ১২ মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানাতে বিকেএমইএর প্রতি আহ্বান জানান তারা।
মন্তব্য করুন

