শিরোনাম

‘কবে আইবে আমার পালা রে’-তে ফের দেব-শুভশ্রী, দর্শকের নস্টালজিয়া

প্রকাশনার সময়: ২০ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলীর পরবর্তী চলচ্চিত্র ‘দেশু ৭’-এর দৃশ্যধারণ শেষ হয়েছে। দেশটির লাদাখে শেষ হয় তা। এরপর এক ব্যতিক্রমী ভিডিও তৈরি করেন এই তারকা জুটি। মূলত, বহুদিন আগের ব্যবসাসফল চলচ্চিত্র ‘রোমিও’-এর সুপারহিট গান ‘কবে আইবে আমার পালা রে’-এর তালে নেচেছেন তারা। যা দর্শকদের নিয়ে গেছে সেই পুরোনো দিনে, করেছে নস্টালজিয়া।

সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন শুভশ্রী। তাতে উল্লেখ করেন এক বার্তা। লেখেন, ‘কৃতজ্ঞতা, গর্ব ও কিছুটা আবেগে ভরা হৃদয় নিয়ে আমরা ‘দেশু ৭’-এর শুটিং শেষের ঘোষণা দিচ্ছি। যারা এই সিনেমায় নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। শুটিং হয়তো শেষ, তবে সিনেমাটি নিয়ে আমাদের মূল যাত্রা কেবল শুরু হলো। এই পূজায় দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে!’

ভিডিওতে দেখা যায়, একটি খোলা রাস্তায় দাঁড়িয়ে ‘রোমিও’-এর সুপারহিট গান ‘কবে আইবে আমার পালা রে’-এর তালে নাচছেন দেব শুভশ্রী ও আরও কিছু পার্শ্বশিল্পীরা। আবহে লাদাখের সৌন্দর্যও দৃশ্যমান। এরপর ড্রোন রাইজ শট দিয়ে শেষ করা হয় ভিডিও, দেওয়া হয় আসন্ন সিনেমা দেশু-৭ এর অ্যানাউন্সমেন্ট।

মন্তব্য করুন