শিরোনাম

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ

প্রকাশনার সময়: ১৬ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন

গত জুলাই মাসে দেশে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫৩৯ জন।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানের স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

গত মঙ্গলবার (১১ আগস্ট) স্বাক্ষরিত প্রতিবেদনটি বুধবার (১২ আগস্ট) অনলাইনে প্রকাশ করা হয়। 

বিআরটিএ জানায়, তাদের বিভাগীয় অফিসগুলোর মাধ্যমে সারাদেশের সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ করা হয়।

মন্তব্য করুন