মেসির গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা, ২০০তম ম্যাচে বিশ্বকাপে ১৪তম গোল
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছে দারুণ আত্মবিশ্বাস নিয়ে। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আলবিসেলেস্তেরা।
ম্যাচের পঞ্চম মিনিটেই লিওনেল মেসি বল জালে পাঠিয়ে গ্যালারিতে উল্লাসের ঝড় তোলেন। তবে সহকারী রেফারির পতাকা উঠলে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।
এর কিছুক্ষণ পর আলজেরিয়াও আর্জেন্টিনার জালে বল জড়ালেও একই কারণে তাদের গোলটিও বাতিল হয়।
এরপর ১৭তম মিনিটে নিজের চিরচেনা জাদু দেখান মেসি। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক শটে আলজেরিয়ার গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন তিনি।
আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচ খেলতে নামা মেসির জন্য গোলটি ছিল বিশ্বকাপ ইতিহাসে তার ১৪তম গোল। তার এই গোলেই ম্যাচে লিড নেয় আর্জেন্টিনা।
মন্তব্য করুন

