শিরোনাম

লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম

প্রকাশনার সময়: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল লিটারে চার টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, বোতলজাত তেলের পাশাপাশি খোলা তেলেও লিটারে ৪ টাকা বৃদ্ধি করে ১৭৫ টাকা থেকে ১৭৯ টাকায় বিক্রি হবে।

বৈশ্বিক পরিস্থিতির কারণে সারা বিশ্বেই পণ্যের উৎসমূল্য বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। 

মন্তব্য করুন