শিরোনাম

অধিবেশন চলাকালে অসুস্থ জামায়াত এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশনার সময়: ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

 সংসদের চলমান অধিবেশনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ রবিউল বাশার।

বুধবার (২৯ এপ্রিল ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলাকালে দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে অন্যান্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীরা তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নিয়ে যান।

সেখানে উপস্থিত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

পরে জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ এ বিরোধী দলীয় সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। একই সঙ্গে তার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন