দিরাই-সুনামগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা, গাছের ভেতরে ঢুকে যায় পায়ের হাড়
সুনামগঞ্জের দিরাই-সুনামগঞ্জ সড়কের গাগলী এলাকায় এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক যুবক। শুক্রবার (আজ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে চালক মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার ভয়াবহতায় তার পায়ের হাড় গাছের ভেতরে ঢুকে যায়, যা ঘটনাস্থলে উপস্থিত মানুষকে স্তম্ভিত করে।
স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, ওই সড়কে অতিরিক্ত গতি ও বেপরোয়া যান চলাচলের কারণেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে। দ্রুতগতির যান নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।
মন্তব্য করুন

