সুখবর! বাড়তে পারে ঈদের ছুটি

প্রকাশনার সময়: ৩ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

ঈদুল ফিতরের ছুটি বাড়তে পারে, বৃহস্পতিবার মন্ত্রিসভায় সিদ্ধান্ত

পবিত্র ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ-এ। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

বাৎসরিক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর ঈদুল ফিতরে মোট ৫ দিন ছুটি নির্ধারিত রয়েছে। মূলত ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে সরকার।

নির্ধারিত সূচি অনুযায়ী—

  • ২১ মার্চ : ঈদুল ফিতরের দিন (সাধারণ ছুটি)
  • ১৯ ও ২০ মার্চ : ঈদের আগে দুই দিন নির্বাহী আদেশে ছুটি
  • ২২ ও ২৩ মার্চ : ঈদের পর দুই দিন নির্বাহী আদেশে ছুটি

সব মিলিয়ে বর্তমানে সরকারি হিসাবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত ঈদের ছুটি থাকবে।

এর আগে, ১৭ মার্চ শবে কদরের ছুটি রয়েছে। মাঝে ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করা হলে, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে টানা সাত দিনের ছুটি হতে পারে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

সুখবর! বাড়তে পারে ঈদের ছুটি

জাতীয় সংসদের হুইপ হলেন যারা