শিরোনাম

ভয়াবহ অস্ত্র ব্যবহার ইসরায়েলের, ‘বাতাসে মিলিয়ে গেছেন’ ২৮৪২ ফিলিস্তিনি

প্রকাশনার সময়: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

২০২৪ সালের ১০ আগস্টের ভোর, গাজা সিটির তাবিন স্কুলে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ভয়াবহ ওই হামলার পর ইয়াসমিন মাহানি নামে এক মা ধোঁয়াচ্ছন্ন ধ্বংসাবশেষের ভেতর খুঁজছিলেন নিজের স্বামী ও সন্তানকে। ওই সময় স্বামীকে খুঁজে পান তিনি। তবে ভয়াবহ যন্ত্রণায় চিৎকার ও কাতরাচ্ছিলেন তিনি। স্বামীকে পেলেও ছেলে সাদের কোনো অস্তিত্বই খুঁজে পাননি সেখানে। ইসরায়েলের হামলার পর সাদ যেন বাতাসে মিলিয়ে গেছেন।

গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরা অ্যারাবিক একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। সেখানে ওঠে এসেছে ইসরায়েলের ভয়াবহ ও নিষিদ্ধ অস্ত্রের আঘাতে অন্তত ২ হাজার ৮৪২ ফিলিস্তিনি ‘নিশ্চিহ্ন’ হয়ে গেছেন।

ইয়াসমিন মাহানি বলেছেন, “আমি মসজিদে যাই, সেখানে গিয়ে রক্ত ও মানুষের মাংস ছড়িয়ে ছিটিয়ে ছিল।” এরপর কয়েকদিন হাসপাতাল ও মর্গে ছেলের খোঁজ করেছেন তিনি। কিন্তু পাননি। ইয়াসমিন বলেন, “আমরা সাদের কোনো কিছু পাইনি। কবর দেওয়ার মতো মরদেহও। এটি ছিল সবচেয়ে কঠিন বিষয়।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

লাখ লাখ উটকে কেন পাসপোর্ট দিচ্ছে সৌদি আরব?