অখ্যাত ব্যক্তি থেকে ‘প্রধানমন্ত্রী’ পদের অন্যতম প্রতিদ্বন্দ্বী: রয়টার্সের প্রতিবেদন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে আড়ালে থাকা একজন ব্যক্তি ছিলেন। কিন্তু এই মুহূর্তে সাদা দাঁড়ির শফিকুর রহমানের ছবিসমৃদ্ধ বিলবোর্ড ও পোস্টার ঢাকার সব জায়গায় দেখা যাচ্ছে। যেগুলোতে বাংলাদেশের প্রথম ইসলামপন্থি সরকার গঠনের জন্য সাধারণ মানুষের কাছে ভোট চাওয়া হচ্ছে।
৬৭ বছর বয়সী চিকিৎসক ও জামায়াতের প্রধান নেতা প্রায় ‘অখ্যাত’ অবস্থান থেকে এখন প্রধানমন্ত্রী পদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিযোগী হিসেবে আবির্ভূত হয়েছেন। এর আগে তিনি কেবল ইসলামপন্থি মানুষদের কাছে পরিচিত ছিলেন।
জামায়াত নেতৃত্বাধীন জোট তাদের সাবেক মিত্র বিএনপির বিরুদ্ধে আসন্ন নির্বাচনে শক্তিশালী লড়াই করবে। এই জামায়াতই এক সময় বিএনপির সহযোগী ছিল। জেন-জি বিপ্লবে ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রথম জাতীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে।
মন্তব্য করুন

