হবিগঞ্জ-২ আসনে ফুটবল মার্কা পেলেন স্বতন্ত্র প্রার্থী আফসার আহমেদ রূপক

প্রকাশনার সময়: ২১ জানুয়ারী ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

হবিগঞ্জ-২ আসনে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল মার্কা পেয়েছেন আফসার আহমেদ রূপক। বুধবার (২১ জানুয়ারি) তিনি জানিয়েছেন, আল্লাহর রহমতে তিনি এবারের নির্বাচনে ফুটবল মার্কা পেয়েছেন।

এক প্রতিক্রিয়ায় আফসার আহমেদ রূপক বলেন,“আমার প্রিয় বাণিয়াচং ও আজমিরীগঞ্জবাসীর কাছে বিনীত অনুরোধ—ফুটবল মার্কায় নিজে একটি ভোট দিন এবং আরও অন্তত ৫০টি ভোট সংগ্রহ করে দিন। আপনারা আমার মার্কাটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় নিয়েই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এ জন্য তিনি সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, জনগণের অধিকার, উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতেই তিনি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

এবার ‘হরিণ’ প্রতীকে লড়বেন সেই রানী

মাছ ধরার জালে উঠে এলো ককটেল