এবার ‘হরিণ’ প্রতীকে লড়বেন সেই রানী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হরিণ’ প্রতীক পেয়েছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের মিলনায়তনে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসানের কাছ থেকে তিনি এই প্রতীক গ্রহণ করেন।
আনোয়ারা ইসলাম রানী রংপুরের ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি এই জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়নে কাজ করে আসছেন। পাশাপাশি বিভিন্ন সময়ে সংগঠনের পক্ষ থেকে সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন।
এই আসনে তার অন্য প্রতিদ্বন্দ্বীরা হলেন জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের (লাঙ্গল), বিএনপির শামসুজ্জামান সামু (ধানের শীষ), জামায়াতে ইসলামীর অধ্যাপক মাহবুবার রহমান বেলাল (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা) এবং বাসদের আব্দুল কুদ্দুস (মই)।
মন্তব্য করুন

