সকালে বাড়িয়ে রাতে কমানো হলো সোনার দাম
সকাল-বিকেল দাম ওঠানামার মধ্য দিয়ে চলছে সোনার বাজার। এমন অবস্থায় দাম বাড়ানোর ১২ ঘণ্টা না যেতেই ফের সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরির দাম কমে ২ লাখ ৫৮ হাজার টাকায় দাঁড়িয়েছে। যা সকালে ছিল ২ লাখ ৬২ হাজার টাকা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে।
মন্তব্য করুন

