বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণা

প্রকাশনার সময়: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ভাষণ রেকর্ডের পর সব কমিশনার সিইসির রুমে বৈঠক করেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিস্তারিত জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম

সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টে জামিন