শিরোনাম

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানে হামলা চালাতে ট্রাম্পকে চাপ নেতানিয়াহুর

প্রকাশনার সময়: ২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানে হামলা চালাতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

 মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, গত শনিবার নেতানিয়াহু ও ট্রাম্প ফোনে কথা বলেন। এ সময় তাদের মধ্যে ইরানের সঙ্গে সর্বশেষ আলোচনার পরিস্থিতি নিয়ে কথা হয়। নেতানিয়াহু তখন ট্রাম্পকে আহ্বান জানান, নির্বাচনের পরপরই যেন হামলা শুরু করা হয়। তবে ট্রাম্প কূটনীতিকে সময় দেওয়ার পক্ষে মত দেন। আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হবে।

ইসরায়েলি সূত্র এক্সিওসকে বলেছেন, ট্রাম্প ও নেতানিয়াহুর ফোনালাপটি ছিল ‘কঠোর’। অপরদিকে মার্কিন সূত্র বলেছেন তাদের মধ্যে ‘সরাসরি’ কথাবার্তা হয়েছে।

পরবর্তীতে রোববার দিনের শেষে ট্রাম্প নিশ্চিত করেন নেতানিয়াহুর সঙ্গে তার কথা হয়েছে। তবে আলোচনটিকে তিনি ভালো হিসেবে অভিহিত করেন এবং জানান তারা দুজন ইরান নিয়েও কথা বলেছেন।

মন্তব্য করুন