শিরোনাম

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জার্মান মিডফিল্ডার

প্রকাশনার সময়: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

আর্সেনালের বিপক্ষে ব্রাইটনের ৩-০ গোলের জয়ে ম্যাচসেরা হয়েছেন পাসকাল গ্রোস। দুর্দান্ত সেই পারফরম্যান্সের পরই জানালেন, জার্মানির জার্সিতে আর দেখা যাবে না তাকে। ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার জানিয়েছেন, বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।

 আমেরিকান এক্সপ্রেস কমিউনিটি স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালকে উড়িয়ে দিয়েছে ব্রাইটন। স্বাগতিকদের হয়ে ম্যাচের ৩১ মিনিটে ১৮ মিটার দূর থেকে দারুণ শটে গোল করেন গ্রোস। পরে চেমা আন্দ্রেসের গোলেও অবদান রাখেন এই জার্মান মিডফিল্ডার। তার নৈপুণ্যে আর্সেনালের বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নেয় ব্রাইটন।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে আছেন গ্রোস। পাঁচ ম্যাচে তিন গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন চারটি গোল। তবে ক্লাবের হয়ে এমন পারফরম্যান্সও জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপের মন গলাতে পারেনি। নেশনস লিগের জন্য ক্লপের প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়নি তার।

তবে জাতীয় দল থেকে বিদায়ের সিদ্ধান্তটি নতুন নয় গ্রোসের। বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় না থাকায় তখন আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়নি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

ঋতুপর্ণাদের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

এইচপির পেস বোলিং কোচের দায়িত্ব পাচ্ছেন রাসেল