জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
জাতির প্রয়োজনে ৮ দফা একদফায় পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ কর্মসূচির উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত লংমার্চ সফলতায় অনেকের মাথা গরম হয়ে গিয়েছে। আমরা সরকারকে অনুরোধ করব, হতাশ হয়ে মাথা গরম করবেন না। বরঞ্চ জনতার দাবি মেনে নেওয়ার চেষ্টা করুন। আজকে আট দফা, মনে রাখবেন, এটা নয় দফা হতে পারে, ১০ দফা হতে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় এটা এক দফায় পরিণত হতে পারে।’
মন্তব্য করুন

