শিরোনাম

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল

প্রকাশনার সময়: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

রাজশাহী রেলওয়ে স্টেশনের গেটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও টিটিরা মারধরের ঘটনায় স্টেশন ঘেরাও করেছে শিক্ষার্থীরা। অবরোধ করায় ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে রেল কর্তৃপক্ষ।

আহত শিক্ষার্থীর নাম আইয়ুব। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আহত আইয়ুব এখন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি আছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে রাত সাড়ে এগারোটার দিকে স্টেশনে গিয়ে ঘেরাও করেন শিক্ষার্থীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো তারা স্টেশনেই অবস্থান করছেন। 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়ল নীলফামারী