শিরোনাম

বৃষ্টিতে জবির বাসের ওপর ভেঙে পড়ল বিশাল গাছ, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

প্রকাশনার সময়: ১২ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

রাজধানীতে টানা বৃষ্টির মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি বড় গাছ ভেঙে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর পড়েছে। এতে বাসটির সামনের অংশ ও ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (১২ জুলাই) বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবল বৃষ্টি ও বাতাসের কারণে হঠাৎ করেই গাছটি ভেঙে পড়ে। ঘটনাস্থলে থাকা শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।

এদিকে, রাজধানীতে চলমান ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় জনজীবনও ব্যাহত হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর