শিরোনাম

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী

প্রকাশনার সময়: ২৩ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

বিগত সরকারের আমলের চুরি করা, পাচার করা লক্ষ লক্ষ কোটি টাকা ব্যবহার করে সমাজের মধ্যে এবং দেশের মধ্যে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, যারা জনগণের জীবন থেকে সুন্দর ভোর কেড়ে নিয়েছিলো, যারা সূর্যের আলো কেড়ে নিয়েছিলো, যারা স্বাভাবিক জীবনযাপন কেড়ে নিয়েছিলো, মানুষের বাঁচার সব অধিকার কেড়ে নিয়েছিল; তারা আজকে নানা কায়দায়, নানাভাবে পচা পানি-পানার মধ্য দিয়ে উঁকি দেওয়ার চেষ্টা করছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে একটি প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।

মন্তব্য করুন