শিরোনাম

‘এই বছরে আরেকজন’, শাকিবকে নিয়ে মিষ্টি জান্নাতের ইঙ্গিতপূর্ণ পোস্ট

প্রকাশনার সময়: ৬ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

দ্বিতীয়বারের মতো মা হয়েছেন ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী। পুত্র শেহজাদ খান বীরের পর এবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। শুক্রবার (৫ জুন) সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ভক্তদের এই সুখবর জানান বুবলী।  

পোস্টে তিনি মেগাস্টার শাকিব খানকে ট্যাগ করেছেন। নতুন এই অতিথির আগমনে শাকিব-বুবলী জুটিকে বিনোদন জগতের সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভাসাচ্ছেন। এই কন্যাসন্তানের জন্মের মাধ্যমে মেগাস্টার শাকিব খান এখন তিন সন্তানের বাবা।

শাকিব-বুবলীর এই আনন্দের খবরের পরপরই সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন আরেক চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। বুবলীকে অভিনন্দন জানিয়ে তিনি নিজের ফেসবুক ওয়ালে লেখেন, কন্যাসন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন। 

তবে এখানেই থামেননি। একটা ইঙ্গিতপূর্ণ কথা উল্লেখ করে মিষ্টি লেখেন, এই বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা।

মন্তব্য করুন