অন্তর্বর্তী সরকারকে টিকা সংকটের বিষয়ে সতর্ক করে ৫-৬টি চিঠি দেওয়া হয়
দেশে দীর্ঘ সময় ধরে হামের রুটিন টিকার সংকট ছিল এবং এ বিষয়ে ২০১৯ সাল থেকেই বিগত সরকারকে একাধিকবার সতর্ক করেছিল জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির দাবি, বিগত সরকারকে টিকার সংকট নিয়ে অন্তত ১০ বার বৈঠকে এবং পাঁচ থেকে ছয়টি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে সম্ভাব্য সংকটের বিষয়ে অবহিত করা হলেও পর্যাপ্ত টিকা সরবরাহ নিশ্চিত না হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে টিকা সংকটের বিষয়ে সতর্ক করতে পাঁচ থেকে ছয়টি চিঠি দিয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।
বুধবার (২০ মে) দুপুরে রাজধানীর ইউনিসেফ বাংলাদেশ কার্যালয়ের জেপিজি কনফারেন্স রুমে আয়োজিত ‘হামের প্রাদুর্ভাব পরিস্থিতি ও চলমান প্রতিরোধ কার্যক্রম’ বিষয়ক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।
এতে তিনি বলেন, ২০২৫ সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ১ কোটি ৭৮ লাখ (১৭.৮ মিলিয়ন) ডোজ হামের টিকা আসে, যা দেশের মোট চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ। অথচ দেশে বছরে প্রায় ৭ কোটি (৭০ মিলিয়ন) ডোজ হামের টিকার প্রয়োজন হয়। দীর্ঘ সময় পর্যাপ্ত টিকা না থাকায় রুটিন টিকাদান কর্মসূচি ব্যাহত হয় এবং বহু শিশু টিকার আওতার বাইরে থেকে যায়।
মন্তব্য করুন

