তিন দিন ধরে বিদ্যুৎ-মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন, ভোগান্তিতে শাল্লার মানুষ
সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরে টানা তিন দিন ধরে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সেখানকার বাসিন্দারা।
সোমবার (২৭ এপ্রিল) থেকে বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত বিদ্যুৎহীন উপজেলা সদরের বাসিন্দারা। বিদ্যুৎ না থাকায় মোবাইল টাওয়ারগুলোও বন্ধ হয়ে পড়েছে, ফলে অচল হয়ে আছে যোগাযোগ ব্যবস্থা।
খোঁজ নিয়ে জানা যায়, সাম্প্রতিক কালবৈশাখি ঝড়ে কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এতে উপজেলা সদরের অন্তত ২ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
শাল্লা উপজেলা সদরের ব্যবসায়ী সুলতান মিয়া বলেন, তিন দিন ধরে বিদ্যুৎ না থাকায় আমাদের ব্যাবসার অনেক ক্ষতি হচ্ছে। ফ্রিজে রাখা পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। মোবাইল নেটওয়ার্ক না থাকায় কারো সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। পাঁচবার কল দিলে একবার কল যায়।
মন্তব্য করুন

