শিরোনাম

টেকনাফের পাহাড়ে তিন মরদেহ পড়ে থাকার খবর, সন্ধান মেলেনি একজনেরও

কক্সবাজারের টেকনাফের লেদা-রঙ্গিখালীর দুর্গম পাহাড়ে মানবপাচারকারী চক্রের বন্দিশালার আশপাশে ৩টি মরদেহ পড়ে থাকার খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে প্রায় ৪ ঘণ্টা ধরে ১০ কিলোমিটার পাহাড়ি পথে তল্লাশি চালিয়ে কোনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি। সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে

ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত

ময়মনসিংহ নগরে এক জামায়াত নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তার রুকনিয়ত স্থগিত করেছে মহানগর জামায়াত। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রুকনিয়ত স্থগিত হওয়া ওই নেতার নাম মো. শহীদুল্লাহ (৪৬)। তিনি ময়মনসিংহ নগরের নতুন বাজার থানা শাখার রুকন। একই সঙ্গে নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসায়

১২ শিক্ষকও পাস করাতে পারলেন না একমাত্র পরীক্ষার্থীকে

রংপুরের পীরগাছা উপজেলার কান্দির হাট স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন। গত বছরও প্রতিষ্ঠানটি থেকে কেউ পাস করেননি। কলেজ শাখায় ১২ জন শিক্ষক পাঠদান করালেও একমাত্র পরীক্ষার্থীর পাস করতে না পারার ঘটনায় প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ও পাঠদানের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় ক্ষোভ

২০ বছরের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার সিলেট বোর্ডে

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর ৭১ হাজার ৮৯৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৩৬ হাজার ৫৯৭ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০৪ জন। এ বছরও সিলেট শিক্ষা বোর্ডের ২০ বছরের ইতিহাসে সর্বনিম্ন ফল। ২০০৬ সালে সিলেট শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার পর থেকে পাসের হার ৬০ শতাংশের নিচে ছিল না। সর্বশেষ গত

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

পাবনার সদর উপজেলায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার সোনাপাতিল বিলে একটি সেতুর কাছে এ ঘটনা ঘটে।  পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বজ্রপাতে ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দাদের

ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।  শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পাটোয়ারটেক সৈকত এলাকায় কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা

স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার হাতাহাতি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।  মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার

জমি লিখে নিয়ে বাবাকে হত্যার অভিযোগ, ভাই-ভাবি-ভাতিজার বিরুদ্ধে মামলা

জমি লিখে নিয়ে বাবাকে হত্যার অভিযোগে যশোরের আদালতে দুই ছেলেসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) নিহত ছামাদ দফাদারের দৃষ্টিপ্রতিবন্ধী ছেলে ইদ্রিস আলী বাদী হয়ে মামলাটি করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের বিষয়ে থানায় আগে কোনো মামলা হয়েছে কিনা, তা তদন্ত করে প্রতিবেদন দিতে যশোর কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ

নারায়ণগঞ্জে এক রাতেই তিন স্থানে বিস্ফোরণ, দগ্ধ ৯

নারায়ণগঞ্জে এক রাতের ব্যবধানে পৃথক তিনটি স্থানে গ্যাস ও রাসায়নিক পদার্থের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের শরীরের বড় অংশ পুড়ে গেছে। গুরুতর দগ্ধ চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার (১০ অক্টোবর) গভীর রাত থেকে রোববার (১১ অক্টোবর) ভোর পর্যন্ত জেলার কাঁচপুর, ফতুল্লা ও নারায়ণগঞ্জ

২৬ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতা, তবু এমপিও নেই মাদরাসার

প্রতিদিন সকালে মাদরাসায় আসেন তারা। ক্লাস নেন, শিক্ষার্থীদের পড়ান, পরীক্ষার প্রস্তুতি করান। মাস শেষে অন্য প্রতিষ্ঠানের শিক্ষকেরা যখন বেতন পান, তখন তাদের হাতে আসে না কোনো টাকা। এভাবে এক-দুই বছর নয়, কেটে গেছে ২৬ বছর। এর মধ্যে একজন শিক্ষক বেতন পাওয়ার আগেই মারা গেছেন। আরেকজন দীর্ঘ ১৪ বছর শিক্ষকতা করে অবসরে গেছেন—তার ভাগ্যেও জোটেনি এক মাসের বেতন। পঞ্চগড়

২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, চারজনকে শোকজ

২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকার বিল পাওয়ার ঘটনায় মাগুরায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কম্পিউটার টাইপিংয়ের ভুলে এ অস্বাভাবিক বিল তৈরি হয়েছে বলে জানিয়েছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি।  এ ঘটনায় আড়পাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), বিলিং সুপারভাইজার, বিলিং সহকারী ও মিটার রিডার কাম ম্যাসেঞ্জারকে

অপ্রতিম হত্যাকাণ্ড: অজ্ঞাত নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হুমকি, থানায় জিডি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের শোক কাটিয়ে উঠতে না উঠতেই অজ্ঞাত নম্বর থেকে একের পর এক ফোন করে অকথ্য ভাষায় গালাগাল, বিভিন্ন হুমকি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন অপ্রতিমের বাবা-মা। এ ঘটনায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর)

- Advertisement -