জাতীয়
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই সঙ্গে এক কর্মকর্তার পূর্বের বদলির আদেশ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের এডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত পৃথক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনকে রাজবাড়ীর
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৯৪
সংক্রামক রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) সারাদেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১১৯৪ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০০৯ জনে। এরমধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০০ জন এবং হামের উপসর্গে ৯০৯ জন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)
অক্টোবরে আবারও চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস ট্রেন
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ২০২৪ সালে মৈত্রী এক্সপ্রেসসহ ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী ট্রেনগুলো বন্ধ করে দেওয়া হয়। আগামী মাস অক্টোবরে এসব ট্রেন আবারও দু'দেশের মধ্যে চলাচল শুরু হবে বলে ইতোমধ্যে উভয় দেশের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে। এনডিটিভিসহ ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, পুনরায় রেল যোগাযোগ শুরু করতে দিনক্ষণ নির্ধারণের
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা মহাসড়কে দ্রুতগামী গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহত চারজনেরই
আইনের সীমাবদ্ধতায় মাদক কারবারিদের বেশিদিন আটক রাখা যায় না: আইজিপি
মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। কিন্তু আইনের ফাঁকফোকরের কারণে মাদক কারবারিদের বেশিদিন আটক রাখা সম্ভব না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘আমার শহর, আমার দেশ-পরিচ্ছন্নতায় বদলে যায় বাংলাদেশ’ কর্মসূচির
ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের যে বার্তা দিল মার্কিন দূতাবাস
বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, এ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো কর্মকাণ্ড করা যাবে না। শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়। দূতাবাস জানিয়েছে, শিশুর মার্কিন নাগরিকত্ব পাওয়ার
তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী
২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ৩ বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী এ কথা জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
বোয়িং কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে ডোনাল্ড ট্রাম্পের সাধুবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে ডোনাল্ড ট্রাম্প এই আগ্রহের কথা জানিয়েছেন। চিঠিতে ট্রাম্প বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে
জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী
জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার সবসময় থাকবে বলে দৃঢ় আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সীমিত সম্পদের মধ্যেও এসব পরিবারের পাশে থাকার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
অস্ত্র উদ্ধারে নতুন ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে নির্ধারিত সময়সীমার মধ্যে অগ্রগতি দেখাতে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার
দুই প্রকল্পে বাংলাদেশকে ১২ মিলিয়ন ইউরো দেবে জার্মানি
ম্যানগ্রোভ ও সামুদ্রিক সম্পদ সুরক্ষা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির দুটি প্রকল্পে বাংলাদেশকে মোট ১২ মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি। এ লক্ষ্যে আজ শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশ ও জার্মানির মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব ও ইউরোপ উইংয়ের প্রধান
রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি
রাষ্ট্রীয় দায়িত্বপালন ও রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করার কথা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে আমি দল, সংসদ ও মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করে এসেছি। আমি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ। দলনিরপেক্ষভাবেই আমি আমার দায়িত্বপালন করে যাব।’ বৃহস্পতিবার
- Advertisement -

