রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িক স্থগিত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওটানামা সাময়িক স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ)।
শনিবার (১০ অক্টোবর) বিকেলের দেশটি এই গুরুত্বপূর্ণ বিমানবন্দরটিতে হুথিদের মিসাইল হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হন। এর মধ্যে ২ বাংলাদেশিও রয়েছেন।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, বেসামরিক বিমান চলাচল অবকাঠামোকে লক্ষ্য করে ধারাবাহিক আক্রমণের অংশ হিসেবেই শনিবার বিকেলে রিয়াদ বিমানবন্দরে এই হামলা চালানো হয়। হামলায় ক্ষয়ক্ষতি ও আহতদের সঠিক সংখ্যা নির্ধারণে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পুরো বিমানবন্দর এলাকার অবকাঠামোগত নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
মন্তব্য করুন

