শিরোনাম

সৌদি আরবের বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত

প্রকাশনার সময়: ১১ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক। 

 এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের নামপরিচয় শনাক্তের চেষ্টা করছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এছাড়া, এখনো ১১ জন নিখোঁজ রয়েছেন। সংশ্লিষ্টরা ধারণা করছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

দূতাবাসের এক‌টি সূত্র জা‌নিয়েছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় দুইজন বাংলাদেশির মৃত্যুর তথ্য জানতে পেরেছে দূতাবাস। তবে, মারা যাওয়াদের প‌রিচয় এখনো নিশ্চিত হতে পারে‌নি দূতাবাস।

রিয়াদের এক‌টি সূত্রের দা‌বি, ৪১ জন ওমরাহ যাত্রীর একটি বড় গ্রুপ রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার উদ্দেশে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমাণ ছিলেন। ওমরাহ যাত্রীরা সবাই বাংলাদেশি নাগরিক। ঠিক ওই সময় এ হামলার ঘটনা ঘটে।

মন্তব্য করুন