শিরোনাম

তানজিন তিশার দুর্ঘটনার খবরে বিভ্রান্তি

প্রকাশনার সময়: ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা প্রায়ই সংবাদের শিরোনামে থাকেন। একটা সময় তার বিরুদ্ধে সহশিল্পীদের মারধর, প্রযোজকের টাকা আত্মসাত্ থেকে শুরু করে প্রতারণার অভিযোগও উঠেছিল। এত এত সমালোচনা তৈরি হওয়ায় এখন অভিনেত্রীর দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকেই। তার দৃষ্টান্ত মিলল অভিনেত্রীর সাম্প্রতিক একটি পোস্টে।   

শনিবার (১০ অক্টোবর) রাতে ফেসবুকে একটি পোস্ট দেন তানজিন তিশা। সেই পোস্টে তিনি দুর্ঘটনার কবলে পড়েছেন বলে জানান।  পোস্টটিতে অভিনেত্রী লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’ এ ছাড়া এর বেশি আর কোনো তথ্য প্রকাশ করেননি তানজিন তিশা; আর পোস্টটির মন্তব্যঘর বন্ধ রাখেন তিনি। 

মন্তব্য করুন