শিরোনাম

প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার : নাহিদ ইসলাম

প্রকাশনার সময়: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের নামে নিয়োগপ্রাপ্ত অন্তত এক হাজার মেধাবী তরুণের স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে জানিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগেও চূড়ান্ত প্রহসনের নজির স্থাপন তারেক রহমানের সরকার।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, লিখিত ও অন্যান্য ধাপের পরীক্ষায় মেধার প্রমাণ দেওয়ার পরও তাদের নিয়ে দীর্ঘ আট মাস ধরে চলেছে ভেরিফিকেশনের নামে অনিশ্চয়তা ও হয়রানির প্রক্রিয়া। শেষ পর্যন্ত এসব তরুণদের নিয়োগপত্র না দিয়ে গভীর হতাশার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে।

উদ্বেগ জানিয়ে তিনি বলেন, বাদ পড়াদের অধিকাংশের বিরুদ্ধে থানায় কোনো ফৌজদারি মামলা বা সাধারণ ডায়েরির (জিডি) তথ্য নেই। তাদের বিরুদ্ধে অতীতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে কিংবা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার তথ্যও পাওয়া যায়নি। এরপরও কোনো স্বচ্ছ, সুস্পষ্ট ও জবাবদিহিমূলক প্রক্রিয়া অনুসরণ না করে তাদের নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির