শিরোনাম

‘বৈধ হলে যেকোনো দলের প্রার্থী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন’

প্রকাশনার সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় আইন অনুযায়ী যোগ্যতা থাকা যেকোনো দলের প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এ নির্বাচনে দলীয় মনোনয়ন বা প্রতীক না থাকায় বৈধ প্রার্থী হিসেবে যাদের যোগ্যতা রয়েছে, তারা সবাই অংশ নেওয়ার সুযোগ পাবেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এর আগে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর