তরুণ ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন
দক্ষিণ ভারতীয় সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম-বিয়ের জল্পনার রেশ না কাটতেই নতুন প্রেমের গুঞ্জন ম্রুনাল ঠাকুরকে ঘিরে। এবার নাকি এক তরুণ ক্রিকেটারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী। সম্প্রতি মুম্বাইয়ের একটি ক্যাফেতে ওই ক্রিকেটারের সঙ্গে একই সময়ে দেখা গেছে ম্রুনালকে। সে থেকেই গুঞ্জনের সূত্রপাত।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্ট এলাকার একটি ক্যাফে থেকে ধারণ করা হয়েছিল সেই ভিডিওটি। তাতে দেখা যায়, ২৪ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়াল ক্যাফে থেকে হেঁটে বের হয়ে যাচ্ছেন, আর অভিনেত্রী ম্রূণাল ঠাকুর তখনো ক্যাফের ভেতরেই অবস্থান করছেন।
যদিও ভিডিওটির কোনো দৃশ্যেই তাদের দুজনকে একসঙ্গে বা রোম্যান্টিক কোনো মুহূর্তে দেখা যায়নি, এমনকি তাদেরকে কথা বলতেও দেখা যায়নি। তা সত্ত্বেও বিভিন্ন ফ্যান পেজ ভিডিওটি শেয়ার করে দুজনের প্রেমের ইঙ্গিত দিলে গুঞ্জনটি দ্রুত ছড়াতে থাকে।
তবে তারা দুজন সত্যিই ডেটে গিয়েছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। এছাড়া ভাইরাল হওয়া এই ভিডিও এবং প্রেমের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত ম্রুণাল ঠাকুর কিংবা যশস্বী জয়সওয়াল কেউই কোনো প্রতিক্রিয়া দেননি।
ম্রুনালের হাতে বর্তমানে হিন্দি 'পূজা মেরি জান' ও তেলুগু 'রাকা' ছবির কাজ রয়েছে। এর মধ্যে প্রথমটির শুটিং সম্পন্ন, চলছে পোস্ট প্রডাকশন। সম্প্রতি এসেছে এর টিজার। তবে মুক্তির তারিখ এখনো প্রকাশ করা হয়নি।
মন্তব্য করুন
