ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী কেন নাটোরে বিয়ে করেনি, এমন প্রশ্ন করবেন না
জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ৭১ ধারায় নোটিশ উত্থাপন এবং মন্ত্রীর জবাবের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম হাস্যরসের ছলে সরকার দলীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বলেন, আপনি মন্ত্রীকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন করতে পারেন। এমন প্রশ্ন করবেন না যে, ‘ফ্যাসিস্ট সরকারের বিদ্যুৎ মন্ত্রী কেন নাটোরে বিয়ে করে নাই?’
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিন কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন এবং মন্ত্রীর জবাবে পর স্পিকার সরকার দলীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে এ কথা বলেন। এ সময় সংসদ সদস্যদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।
মন্তব্য করুন

