দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৬৫৯১ টাকা
দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে দাম সমন্বয় করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (১০ জুন) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী—
- ২২ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২,২২,৭৮২ টাকা
- ২১ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২,১২,৬৩৫ টাকা
- ১৮ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ১,৮২,২৫০ টাকা
- সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১,৪৮,৪২৪ টাকা
এর আগে গত ৬ জুনও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। মাত্র চার দিনের ব্যবধানে এটি দ্বিতীয় দফা মূল্যহ্রাস।
বাজুস জানিয়েছে, বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য করুন

