শিরোনাম

রাজধানীর কদমতলীতে সাদ্দাম মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

প্রকাশনার সময়: ৮ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন