শিরোনাম

যে ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার পর আফসোসে পুড়ছে কলকাতা

প্রকাশনার সময়: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। পরের বছরই চ্যাম্পিয়ন অধিনায়ককে ছেড়ে দেয় ওপার বাংলার দলটি। ট্রফি জেতানো অধিনায়ককে ছেড়ে দেওয়া যে বড় ভুল ছিল, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বেঙ্কি মাইসোররা।

শ্রেয়াসকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত যারা নিয়েছিলেন, তাদের অন্যতম একজন ছিলেন কলকাতার সেই সময়ের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই ভুল স্বীকার করেছেন পণ্ডিত। এটাকে দুর্ভাগ্যজনকও বলেছেন তিনি।

চন্দ্রকান্ত বলেন, 'ওকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা দুর্ভাগ্যজনক। শ্রেয়াস দুর্দান্ত ক্রিকেটার। অধিনায়ক হয়ে কেকেআরকে ট্রফি জিতিয়েছে। ও যেভাবে দল পরিচালনা করত, সেটাও প্রশংসনীয়। কিন্তু কখনও কখনও কিছু পরিস্থিতি এবং বৃহত্তর কৌশল এই রকম খেলোয়াড়দের ছেড়ে দিতে বাধ্য করে। কেকেআরের কোচ হিসাবে নিশ্চিত ভাবে এই সিদ্ধান্তটা আমার খারাপই লেগেছিল।'

'এটা বলতে পারি, তাকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়নি। দুই পক্ষের মধ্যে সবকিছু ঠিকঠাক ছিল না। শুধু শ্রেয়াস নয়, ফিল সল্ট এবং অন্যদের ক্ষেত্রেও আমার একই মতামত। ওই সিদ্ধান্তগুলো আমাদের পক্ষে আসেনি।'-যোগ করেন তিনি।

কেকেআর কর্তৃপক্ষের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? এমন প্রশ্নের জবাবে চন্দ্রকান্ত বলেছেন, 'সবার কাছে আমি কৃতজ্ঞ। শাহরুখ খান, জুহি চাওলা, জয় মেহতা বা বেঙ্কি মাইসোর, সবার কাছ থেকেই খুব সহযোগিতা পেয়েছি।'

মন্তব্য করুন