শিরোনাম

কথিত প্রশ্ন ফাঁসের প্রচারণাটি স্রেফ গুজব: শিক্ষামন্ত্রী

প্রকাশনার সময়: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, চলমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে গুজব হিসেবে প্রমাণিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের নামে যে প্রচারণা চালানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও উল্লেখ করেন, যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের গুজব ছড়ানো অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

এদিকে, একই দিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) জানায়, এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের নামে প্রতারণার সঙ্গে জড়িত অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে চারজনকে আটক করা হয়েছে।

সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন জানান, একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র বিক্রির ভুয়া প্রচারণা চালিয়ে আসছিল। তাদের ফাঁদে পড়ে অনেকেই টাকা দিয়ে প্রশ্ন কেনার চেষ্টা করেন। এই প্রক্রিয়ায় চক্রটি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ বলছে, এ ধরনের প্রতারণা প্রতিরোধে তদন্ত ও অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই