শিরোনাম

ঢাবি শিবিরের পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা

প্রকাশনার সময়: ৮ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

 সম্পাদক আসিফ ইমাম, প্রচার ও মিডিয়া সম্পাদক মিফতাহুল হোসাইন আল মারুফ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি–২০২৬ ঘোষণা করা হয়েছে। রবিবার (৮ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে বিভিন্ন দপ্তরে দায়িত্বপ্রাপ্তদের নাম উল্লেখ করা হয়েছে। এতে অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ ইমাম এবং প্রচার ও মিডিয়া সম্পাদক করা হয়েছে মিফতাহুল হোসাইন আল মারুফকে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—
বায়তুল মাল সম্পাদক নুরুল ইসলাম সাবির, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাহবুবুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মুনিমুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. ইকবাল হায়দার এবং ছাত্র অধিকার সম্পাদক আহসান হাবিব ইমরোজ।

এছাড়া আইটি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসানুল বান্না, আন্তর্জাতিক সম্পাদক আনাস বিন মুনির, দাওয়াহ সম্পাদক আশিকুর রহমান সাকিব এবং স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আফিক বিল্লাহ।

কমিটিতে বিজ্ঞান সম্পাদক করা হয়েছে মো. রাকিবুল ইসলামকে। ব্যবসায় শিক্ষা সম্পাদক হয়েছেন হাসান ইবনে আরাফাত এবং আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া (সাখাওয়াত জাকারিয়া)।

এছাড়া সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসির হোসেন, প্রকাশনা সম্পাদক মো. তাওফিক হাসান, গবেষণা সম্পাদক রাশিদ হাসান সাখাওয়ান এবং ছাত্রকল্যাণ সম্পাদক করা হয়েছে মো. মাহবুব আলম (মিরাজ) কে।

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সূত্রে জানা যায়, নতুন এই পূর্ণাঙ্গ কমিটি বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবে।

মন্তব্য করুন