নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই : খেলাফত মজলিস

প্রকাশনার সময়: ২১ জানুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

আসন্ন জাতীয় নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই বলে অভিযোগ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির মতে, মাঠপর্যায়ে প্রশাসনের অসহযোগিতা এবং কিছু প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে।

বুধবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির ইউসুফ আশরাফ।

ইউসুফ আশরাফ বলেন, ‘আমরা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে কিছু পরামর্শ ও অভিযোগ সিইসিকে দিয়েছি। সব দল যেন সমান অধিকার ভোগ করতে পারে এবং ভোটকেন্দ্রগুলো যেন সুরক্ষিত থাকে, আমরা সেই দাবি জানিয়েছি। কেন্দ্র দখল বা কারচুপি যেন না হয়, সেটি নিশ্চিত করতে হবে। সিইসি আমাদের জানিয়েছেন, নির্বাচনে তিন হাজার ড্রোন মোতায়েন করা হবে। তবে আমরা মনে করি, এটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল।”

মন্তব্য করুন