কলেজের দেওয়ালে লেখা ‘ইউনুস হটাও, দেশ বাঁচাও, হাসিনা আসবে’
রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দেওয়াল লিখন ও পোস্টারিং করেছে বলে খবর পাওয়া গেছে।রোববার (৭ সেপ্টেম্বর) সকালে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত কয়েকটি ছবি পোস্ট করা হয়।
ছবিগুলোর ক্যাপশনে লেখা রয়েছে, ‘রাজশাহী কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজের বিভিন্ন স্থানে দেয়াল লিখন কর্মসূচি’। পোস্ট করা ছবিতে লেখা দুটি পোস্টার টানানো দেখা যাচ্ছে। যাতে লেখা রয়েছে, ‘শেখ হাসিনাতেই আস্থা; শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘ইউনুস হটাও, দেশ বাঁচাও’। দেওয়ালে লেখা হয়েছে, ‘জয় বাংলা, ইউনুস হটাও, হাসিনা আসবে’, রাশিক দত্ত, রাজশাহী কলেজ বিএসএল’।
মন্তব্য করুন
