দৃশ্যম ৩: ইতিহাস গড়লেন অজয়

প্রকাশনার সময়: ১২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

রূপালী পর্দায় আবারও নিজের মুন্সিয়ানা দেখিয়ে ইতিহাস গড়লেন বলিউড অভিনেতা অজয় দেবগণ। তার বহুল প্রতীক্ষিত ফ্র্যাঞ্চাইজি ছবি ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ মুক্তির দ্বিতীয় রোববার এসে ভারতের বক্স অফিসে ৩০০ কোটির ঘর অতিক্রম করেছে। এর মধ্য দিয়ে এটি অজয় দেবগণের অভিনয় জীবনের সর্বকালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে রেকর্ড গড়েছে।  

বক্স অফিসের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, মুক্তির দশম দিনে ১৪ হাজার ৮৭২টি শোতে ছবিটি ২২.৫০ কোটি টাকার ব্যবসা করেছে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, এর ফলে ভারতে ছবিটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৩৭০.৮০ কোটি টাকা। 

অন্যদিকে, বিদেশের বাজারে দশম দিনে ছবিটির আয় ছিল ৬ কোটি টাকা, যা নিয়ে বিদেশের মোট আয় পৌঁছাল ১০৯.০০ কোটি টাকায়। সব মিলিয়ে ছবিটির বিশ্বব্যাপী মোট গ্রস সংগ্রহ এখন দাঁড়িয়েছে ৪৭৯.৮০ কোটি টাকায়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

দৃশ্যম ৩: ইতিহাস গড়লেন অজয়

তানজিন তিশার দুর্ঘটনার খবরে বিভ্রান্তি