পদত্যাগ করা বিএনপির সংরক্ষিত এমপি মিষ্টির আসনে ভোট ১২ নভেম্বর

প্রকাশনার সময়: ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ অক্টোবর) ইসি সচিব আখতার আহমদের সই করা তফসিল থেকে বিষয়টি জানা গেছে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৮ অক্টোবর। আপিল নিষ্পত্তি ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ হবে ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হব ১২ নভেম্বর।

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় মিষ্টির নাম আসায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন। এরপর তিনি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এখন ভোটের তফসিল দিল ইসি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী