জমি লিখে নিয়ে বাবাকে হত্যার অভিযোগ, ভাই-ভাবি-ভাতিজার বিরুদ্ধে মামলা

প্রকাশনার সময়: ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

জমি লিখে নিয়ে বাবাকে হত্যার অভিযোগে যশোরের আদালতে দুই ছেলেসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) নিহত ছামাদ দফাদারের দৃষ্টিপ্রতিবন্ধী ছেলে ইদ্রিস আলী বাদী হয়ে মামলাটি করেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের বিষয়ে থানায় আগে কোনো মামলা হয়েছে কিনা, তা তদন্ত করে প্রতিবেদন দিতে যশোর কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন- নিহতের বড় ছেলে হায়দার আলী, আরেক ছেলে আব্দুল কুদ্দুস, পুত্রবধূ রাবেয়া বেগম, নাতি সাইদুর এবং সহযোগী নুর ইসলাম ও আব্দুল হান্নান।

মামলার বিবরণে জানা যায়, যশোর সদর উপজেলার হাটবিলা মৌজার আরএস ১৮৬৭, ১৮৬৮ ও ১৮৭০ দাগের জমির মধ্যে ক্রয়সূত্রে ১৩ শতক জমির মালিক ইদ্রিস আলী। সেখানে বড়ভাই হায়দার আলীর একটি মাছের পুকুর থাকায়, বিনিময়ে আরএস ১১৪৪ দাগের ৩৯ শতক জমি লিখে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এই শর্তে ২০২০ সালে ইদ্রিস আলী ১৩ শতক জমি হেবা দলিল করে দিলেও পরবর্তীতে তাকে আর কোনো জমি দেওয়া হয়নি।

মন্তব্য করুন