শিরোনাম

সিলেটে ৩ খুন: ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ, এজাহারে নেই রংমিস্ত্রি বাবুলের নাম

প্রকাশনার সময়: ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকা হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে। নিহত দম্পতির মেয়ে সেলিনা সুলতানা এ অভিযোগ করেছেন। তবে এ ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার বাবুল মিয়ার নাম এজাহারে নেই। অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে সেলিনা সুলতানা বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন।

এজাহারে সেলিনা উল্লেখ করেন, তার বাবা এম এ সাত্তার ১৯৯৭ সালে সিলেট পুলিশ লাইনস লুসাই গির্জা সমিতির কাছ থেকে রিকাবীবাজারের সরফপুর এলাকায় প্রায় ১২ শতক জমি ইজারা নিয়ে সেখানে বসবাস করছিলেন। পরে ২০০৬ সালে ইম্পালস বিজনেস লিমিটেডের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ওই জমিসহ সমিতির আরও জমি তার প্রতিষ্ঠানের নামে দলিল করে মালিকানা দাবি করেন। এ নিয়ে তাদের উচ্ছেদের হুমকি দেওয়া হয়।

জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে এম এ সাত্তার ২০১৬ সালে সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। এরপর মামলা প্রত্যাহারের জন্য তাকে ও তার বাবাকে বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তার বাবা সাধারণ ডায়েরিও করেছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর