জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয়
ঢাকায় বসবাসকারী বৃহত্তর সিলেটবাসীর সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল ইসলাম ও ওয়ায়াহিদের নেতৃত্বাধীন প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। গত শুক্রবার দিনব্যাপী ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। অধ্যাপক কামরুল ইসলাম ওয়ায়াহিদ ৫৮৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সি এম রেজা সানী পেয়েছেন ৫৮৮ ভোট। অন্যদিকে, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ ৮৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ড. জিয়াউল ইসলাম মুজ্জা পেয়েছেন ৭২২ ভোট। অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি (জালালাবাদ) পদে মো. এইচএন এনামি, সহ-সভাপতি (শিক্ষা) পদে ওয়াহাবউদ্দিন খান, সহ-সভাপতি (মৌলভীবাজার) পদে আব্দুল মজিদ চৌধুরী, সহ-সভাপতি (সুনামগঞ্জ) পদে আফসার হোসেন মঞ্জু, সহ-সভাপতি (হবিগঞ্জ) পদে আনোয়ার হোসেন চৌধুরী, সহ-সভাপতি (মহিলা) পদে ডা. সামিয়া মুবিন নির্বাচিত হয়েছেন। আর কোষাধ্যক্ষ পদে রিশন কবির দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন ও অ্যাডভোকেট আবুল কালাম, দপ্তর সম্পাদক পদে শফিকুল ইসলাম সবুজ, সাংগঠনিক ও ত্রাণকল্যাণ সম্পাদক পদে ব্যারিস্টার সৈয়দ সীনা করিম, শিক্ষা, সাহিত্য ও ছাত্রকল্যাণ সম্পাদক পদে নেহার আলী, ক্রীড়া, বিনোদন ও সংস্কৃতি সম্পাদক পদে ক্যাপ্টেন মিজানুর রহমান, মহিলাবিষয়ক সম্পাদক পদে সামাহিয়া নাগরিন আহমেদ শীলা, আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক পদে মিজানুর রহমান এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সম্পাদক পদে ডা. আবুল কালাম চৌধুরী নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রচার, প্রকাশনা ও তথ্যবিষয়ক সম্পাদক পদে সৈয়দ তানভীর হোসাইন, সদস্য (সিলেট) আল আলাম, সদস্য (সিলেট) ইমজার চৌধুরী, সদস্য (মৌলভীবাজার) ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ, সদস্য (মৌলভীবাজার) হাবিবুর রহমান বাবলা, সদস্য (হবিগঞ্জ) আহমদ চৌধুরী, সদস্য (হবিগঞ্জ) আব্দুল মজিদ, সদস্য (সুনামগঞ্জ) মালিক আহসান সানি, সদস্য (সুনামগঞ্জ) মোবারক চৌধুরী মেমন, সদস্য (জালালাবাদ) আবুল কাইয়ুম চৌধুরী, ড. বৈদ্য শাহ এনাম, বিচারপতি ড. আবু তাহির, তোফায়েল আহমদ রঞ্জিত, মো. কুরকুন একরাম প্রমুখ বিজয়ী হয়েছেন।
মন্তব্য করুন
