নীলফামারীতে মোঘল আমলের মসজিদের দানবাক্সে মিলল সাড়ে ৬ লাখ  

প্রকাশনার সময়: ২৯ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

নীলফামারীর কিশোরগঞ্জে প্রায় পাঁচশ বছরের পুরোনো ঐতিহাসিক চাঁদ খোসাল মসজিদের দানবাক্স খুলে ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকা পাওয়া গেছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে মসজিদটির দানবাক্স খুলে এ টাকা গণনা করা হয়।

জানা যায়, জোহরের নামাজের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আরিফুর রহমানের উপস্থিতিতে দানবাক্স খুলে টাকা গণনা করা হয়। এসময়ে দানবাক্স থেকে পাওয়া নগদ ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকার পাশাপাশি গত ৬ মাসে হাঁস, মুরগি, কবুতর, ছাগল, গরু, স্বর্ণসহ বিভিন্ন দানসামগ্রী বিক্রি করে আরও ৩ লাখ ৪৫ হাজার টাকা পাওয়া গেছে। সব মিলিয়ে মসজিদের ব্যাংক হিসাবে ১০ লাখ ৮ হাজার ৪২৯ টাকা জমা করা হয়েছে।

মন্তব্য করুন