দক্ষিণ এশিয়ায় ঢাকা সবচেয়ে অনিরাপদ শহর, অপরাধের দিক দিয়েও এগিয়ে
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ঢাকা সবচেয়ে অপরাধপ্রবণ শহর। এছাড়া ঢাকার নিরাপত্তা ব্যবস্থাও ভালো নয়। নাম্বেরোর প্রকাশিত ২০২৬ সালের সূচকে ওঠে এসেছে এমন চিত্র। এই তথ্যে দেখা গেছে ঢাকার অপরাধ সূচক হলো ৬২ দশমিক ২। অপরদিকে নিরাপত্তা সূচক মাত্র ৩৭ দশমিক ৮।
যেখানে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে ওঠে আসা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির অপরাধ সূচক হলো ১১ দশমিক ১। আর নিরাপত্তার সূচক হলো ৮৮ দশমিক ৯।
যার অর্থ ঢাকার নিরাপত্তা অত্যন্ত নাজুক। এখানকার বাসিন্দারা রাতে বের হতে নিরাপদ বোধ করেন না এবং বেশিরভাগ সময় ভীত থাকেন।
মন্তব্য করুন
