মাইকেয়ার হেলথের উদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন
আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উপলক্ষে নিবেদিতপ্রাণ ও মানবসেবায় নিয়োজিত নার্সদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছে মাইকেয়ার হেলথ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, রোগীদের সুস্থ করে তুলতে নার্সরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের আন্তরিক সেবা, মমতা ও দায়িত্ববোধের কারণেই হাসপাতালের পরিবেশ সবসময় রোগীবান্ধব ও মানবিক হয়ে উঠেছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থতার দূত হিসেবে নার্সদের অবদান সমাজে চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। আন্তর্জাতিক নার্স দিবসে তাদের এই অসামান্য অবদানের জন্য জানানো হয় আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
এসময় নার্সদের ভবিষ্যতেও একই নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে সেবাকর্ম চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও জহিরুল ইসলাম, ম্যানেজার অপারেশনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্তব্য করুন

