শিরোনাম

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা, যা জানা গেল

প্রকাশনার সময়: ৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

নওগাঁর আত্রাইয়ে নিজ স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী জয় সরকার (২৭)। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বলরামচক গ্রামের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (৬ মার্চ) বিকেলে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গৌতম সকারের দুই ছেলে-মেয়ে। ছেলে জয় সরকার গত প্রায় ৮ বছর আগে মাদকের সাথে জড়িয়ে যান। এর মধ্যে দিনাজপুর জেলার মেয়ে বৃষ্টি রানীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন জয়। সন্তান মাদক থেকে দূরে থাকবে এবং ভালো হয়ে যাবে এ জন্য পারিবারিকভাবে ৫ বছর আগে বৃষ্টি রানীর সাথে বিয়ে দেওয়া হয় জয়ের। কিন্তু বিয়ের পরও তার অভ্যাস পরিবর্তন না হওয়ায় সংসারে ঝগড়া ও কলহ লেগেই থাকতো। জয় মাদকাসক্ত ও বেপরোয়া হওয়ার কারণে স্ত্রী বৃষ্টি অনেকবার সংসার ছেড়ে চলে যান এবং ফিরেও আসেন। মাদক কেনার জন্য প্রায়ই বাবার কাছে টাকা দাবি করতেন জয়। টাকা দিতে না পারলে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করতেন। এসব নিয়ে সংসারে অশান্তি দেখা দিতো।

বৃহস্পতিবার রাতেও এসব বিষয় নিয়ে ঝগড়া হয়। রাত সাড়ে ১২টার দিকে জয়ের ঘর থেকে চিৎকারের শব্দ শুনে পরিবারের সদস্যরা ছুটে যান। স্ত্রী ও সন্তানের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত ও জয়ের গলায় ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাদের উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে স্ত্রী বৃষ্টি রানী মারা যান। গুরুতর অবস্থায় জয় সরকার ও মেয়ে জিনি সরকারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তারাও মারা যান। 

মন্তব্য করুন