শিরোনাম

‘বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারের, এই বক্তব্যে আমি অটল’

প্রকাশনার সময়: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত বোর্ড ও ক্রিকেটারদের বলে মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে সেই মন্তব্য নিয়ে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে দাবি করছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজে একটি পোস্টের মাধ্যমে এমনটিই জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা।


আসিফ নজরুল তার পোস্টে লেখেন, ‘‘গতকাল একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আমার বিভিন্ন প্রসঙ্গে আলাপ হয়। এক পর্যায়ে আমাকে প্রশ্ন করা হয়, বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিয়ে কোনো আক্ষেপ আছে কি না। আমি বলেছি, আক্ষেপের প্রশ্নই আসে না। এরপর আমি যা বোঝাতে চেয়েছি, তা আমার কথার প্রেক্ষিত ও অন্তর্গত বার্তাকে উপলব্ধি না করে উপস্থাপিত হওয়ার কারণে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।’’

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠলো যারা